Ukulele Types
UKULELE TYPES
Ukulele যাকে সংক্ষিপ্ত করে Uke ও বলে বর্তমানে। এইটি মূলত তার সংযুক্ত একধরনেই Hawaiian বাদ্যযন্ত্র।
Ukulele এর যে সাইজ গুলো বাজারে সবচেয়ে সহজলভ্য এবং জনপ্রিয় সেইগুলো হচ্ছে - SOPRANO, CONCERT, TENOR, BARITON । এই চারটি Ukulele এর SIZE ছাড়াও আরো কিছু সাইজ পাওয়া যায় যা আসলে এই চারটির-ই অংশ যেমনঃ PINEAPPLE, SUPER SOPRANO ইত্যাদি।
How To Measure Scale Length of Ukulele
![]() |
Ukuelele এর Scale length মাপা হয় Headstock এর NUT থেকে শুরু করে Body তে Bridge এর SADDLE পর্যন্ত।
|
SOPRANO SIZE
Soprano Size এর Uke সবচেয়ে বেশি জনপ্রিয় সর্বত্রে, Soprano Size এর Ukulele তে আপনি Classical এবং Traditional Ukulele এর আওয়াজ পাবেন। Soprano হচ্ছে সবচেয়ে ছোট এবং হাল্কা ওজন এর Ukulele, বিশেষ করে যাদের আঙ্গুল ছোট তাদের জন্য এই SIZE এর Uke - বাজানো সঠিক এবং উপযুক্ত। Sopranor দৈর্ঘ্য সাধারনত ২১ ইঞ্চি হয়ে থাকে, যার SCALE এর দৈর্ঘ্য ১৩ ইঞ্চি হয়। এই ধরনের Uke এর আওয়াজ খুবই তীক্ষ্ণ এবং মধুর হয়ে থাকে। এই ধরনের Ukulele - Tune করা হয় G - C - E - A তে।আসলে Soprano Uke কে- ই মূলত ১৯২০ সালে Samuel Kamaka নতুন আকৃতি দেয় যা Pineapple Shape ukulele নামে পরিচিত।Soprano কে মূলত বলা হয় "Standard Size ukulele" । এটাই হচ্ছে সব চেয়ে ছোট আকার এর Uke ।
CONCERT SIZE
Soprano এর চেয়ে সামান্য বড় আকারের Ukulele- ই হচ্ছে "Concert Size এর ukulele" । এই ধরনের Ukulele অভিজ্ঞ বাদকদের কাছে অনেক জনপ্রিয়।মূলত Soprano এর চেয়েও এই Concert size এর ukulele বাজাতে অনেক আরামদায়ক এবং এর আওয়াজও বেশি হয়ে থাকে Soprano এর চেয়ে। Concert এর দাম সামান্য বেশী হলেও এই ধরনেই Uke - তে আপনি ভালো TONE এবং WARMER SOUND পাবেন।Concert size ukelele এর দৈর্ঘ্য সাধারনত ২৩ ইঞ্চি হয়ে থাকে, যার SCALE এর দৈর্ঘ্য ১৫ ইঞ্চি হয়।এই ধরনেরও Ukulele - Tune করা হয় G - C - E - A তে। মূলত Soprano এর চেয়ে Concert অনেক ভালো হয়।সাধারনত এর আকার বড় হওয়ার কারনে এর Fretboard বেশি হয়ে থাকে Soprano এর থেকে।
TENOR SIZE
Tenor অন্যান্য Uke আকার বের হওয়ার অনেক পরে জনপ্রিয়তা পেয়েছে। বেশির ভাগ Professional Uke বাদক- ই এই ধননের Uke পছন্দ করেন। এই ধরনের Uke মূলত Concert এর চেয়ে আকারে বড় হওয়ায় এর আওয়াজ অনেক গাঢ় এবং ভরাট হয়ে থাকে, এক কথায় আপনি এই আকার এর Uke - এ Bass-y Tone টা পেতে পারেন।Tenor Size Ukelele এর দৈর্ঘ্য সাধারনত ২৬ইঞ্চি হয়ে থাকে, যার SCALE এর দৈর্ঘ্য ১৭ ইঞ্চি হয়।এই ধরনেরও Ukulele - Tune করা হয় G - C - E - A তে। এই আকারটি Fingerpicking এর জন্য অনেক উপযুক্ত যাদের হাত মূলত বড় আর যাদের আঙ্গুল অনেক লম্বা তাদের জন্য এই আকারের Uke উপযুক্ত। বেশির ভাগ Professional Uke বাদক এই ধরনের আকারে বাজাতে অনেক সাচ্ছন্দবোধ করেন। Tenor এর আওয়াজে Classical Guitar এর স্বাদ পাওয়া যায়।
BARITONE SIZE
Baritone হচ্ছে সবচেয়ে বড় আকারের "Ukulele" । Tenor এর চেয়ে এর Neck অনেক প্রশস্ত হয় , তাছাড়া এইটির "Body" Tenor এর চেয়ে বড়। Baritone মূলত Tenor এর চেয়ে আকারে বড় হওয়ায় এর আওয়াজ অনেক বেশি গাঢ় এবং ভরাট হয়ে থাকে, এই ধরনের Uke থেকে আপনি Acoustic Guitar এর আওয়াজের স্বাদ পাবেন।Baritone Size Ukelele এর দৈর্ঘ্য সাধারনত ৩০ ইঞ্চি হয়ে থাকে, যার SCALE এর দৈর্ঘ্য ১৯ ইঞ্চি হয়।এই ধরনের Ukulele - Tune করা হয় D - G - B - E তে। এই আকারটিও Tenor এর মত Fingerpicking এর জন্য অনেক উপযুক্ত। তবে Baritone Uke আমাদের দেশে একটূ কম জনপ্রিয়, এবং এর আকার বেশ বড় হওয়ার কারনে বহন করতে একটু কষ্টকর।





